সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

‘দম’ মুক্তির পর নিজেকে পাক্কা অভিনেত্রী মনে করতে পারব : পূজা চেরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘দম’-এর মহরত। গতকাল বুধবার (২৯শে অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মহরতে অংশ নেন সিনেমাটির শিল্পী অর্থাৎ চঞ্চল চৌধুরী, আফরান নিশো, পূজা চেরী প্রমুখরা।

সিনেমাটিতে নিশো এবং চঞ্চলের অভিনয়ের কথা আগেই জানানো হলেও মহরত অনুষ্ঠানে প্রথমবার পূজা চেরীকে নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিন একেবারে সাদামাটা সাজে অর্থাৎ মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির হন পূজা চেরী।

তিনি মঞ্চে আসেন পালকিতে চড়ে! তাকে পালকি থেকে হাত ধরে নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতাকে। পালকি থেকে নেমে এ সময় পূজা চেরী বলেন, ‘মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ, এই সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। ইতিমধ্যে মেকআপ থেকে নিজেকে দূরে রাখছি।’

তিনি আরো বলেন, ‘এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।’

‘দম’ নির্মিত হচ্ছে সত্য ঘটনার অনুপ্রেরণায়। গল্পটা সার্ভাইভাল ঘরানার। সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে শুটিং, এরপর আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

জে.এস/

পূজা চেরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250