শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

আমেরিকায় স্থায়ীভাবে থাকতে আসিনি: বাপ্পী চৌধুরী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক বাপ্পী চৌধুরী বর্তমানে আমেরিকায় রয়েছেন। অনেকেই মনে করছেন, তিনি আর দেশে ফিরবেন না, সেখানেই স্থায়ী হবেন। এই বিষয়টিসহ অভিনয় ও শারদীয় দুর্গাপূজা নিয়ে গণমাধ্যমের সঙ্গে আমেরিকা থেকে কথা বলেছেন বাপ্পী।

আমেরিকায় স্থায়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'আমেরিকায় আসার পর থেকে অনেকেই বলেছেন যে আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য না।' তিনি বলেন, 'মূলত পারিবারিক ব্যবসায়িক কাজে এখানে এসেছি। আগামী মাসেই আবার দেশে ফিরবো।'

'বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই' জানিয়ে বাপ্পী বলেন, 'অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরবো না। এ কথার কোনো ভিত্তি নেই। দেশে ফিরলেই সব মিটে যাবে।'

সিনেমায় অভিনয় প্রসঙ্গে বাপ্পী বলেন, 'অনেকদিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।'

শারদীয় দুর্গাপূজা বিষয়ে তিনি বলেন, 'এই প্রথম পূজার উৎসবে দেশের বাইরে আছি। পরিবারকে খুব মিস করছি। দেশে থাকলে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। আমেরিকার টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটা আমন্ত্রণ রয়েছে, সেখানে থাকবো।'

বাপ্পী চৌধুরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'শত্রু'। ২০২৩ সালের এ সিনেমার পর তার কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি।

জে.এস/

বাপ্পী চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250