বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য *** টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট *** ভারতের লাদাখ অঞ্চলের ২৮ এলাকার নতুন নাম দিয়ে মানচিত্র প্রকাশ করল চীন, দিল্লির প্রতিবাদ *** এক ম্যানচেস্টার হেরেছে, আরেক ম্যানচেস্টার জিতবে তো *** বাংলাদেশের বিপক্ষে ‘নাটক’ করায় আফগানদের নিয়ে হাস্যরস *** ড. ইউনূসকে হেনস্তা আ. লীগের হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ: রিজভী *** সরকার আমার পক্ষে, ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি: চুয়েট ভিসি *** যন্তর মন্তরে অনুপ্রবেশ মামলায় ৫ দিনের জন্য কারাগারে সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ *** টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট *** গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

কুমিল্লায় ভুট্টার ভালো ফলনে কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের ভুট্টা কাটা শুরু হয়েছে। এবার ভুট্টার বাম্পার ফলন হওয়ায় উপজেলার কৃষকের মুখে হাসি ফুটেছে। বাজারে প্রতি মণ ভুট্টা ১২০০-১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভুট্টার ফলন এবং দাম ভালো হওয়ায় দাউদকান্দির কৃষকরা এ বছর খুবই লাভবান হচ্ছেন।

জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় গতবারের তুলনায় অনেক বেশি জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে ভুট্টার গাছগুলো দৃশ্যমান হয়ে উঠেছিল। বৈরি আবহাওয়া ও কালবৈশাখীর আঘাত থেকে মুক্ত থাকায় এবারে ভুট্টার কোনো ক্ষতি হয়নি।

উপজেলার চর মাহমুদ্দী গ্রামের কৃষক রাসেল খন্দকার বাসসকে বলেন, এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে বীজ, সার, সেচ ও অন্যান্য খরচসহ মোট ৭-৮ হাজার টাকা খরচ হয়। এবার প্রতিমণ ভুট্টা গ্রাম থেকেই ১ হাজার ৩০০ টাকা দরে ক্রেতারা নিয়ে যাচ্ছেন। প্রতি বিঘা জমির ভুট্টা প্রায় ৩৫ হাজার টাকা বিক্রি করা হচ্ছে। একই গ্রামের কৃষক ময়নাল হোসেন বলেন, শুধু ভুট্টা বিক্রির টাকাই আসছে না, ভুট্টার গাছ এবং মোচা সারা বছরের রান্নাবান্নার জ্বালানির জোগান দেয়। তিনি বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টা-চাষিরা অধিক লাভবান হচ্ছে।

আরো পড়ুন: বেবি তরমুজ চাষ করে ৩৫ হাজার টাকা খরচে আয় দেড় লাখ

মোহাম্মদপুর গ্রামের ভুট্টা চাষি আমির হোসেন জানান, তিনি উপজেলা কৃষি অফিস থেকে ভুট্টার বীজ, সারসহ প্রয়োজনীয় পরামর্শ নিয়ে ৬ বিঘা জমিতে চাষ করেছেন। তার ধারণা, প্রতিবিঘায় প্রায় ৫০ মণ করে ফলন হবে। তাতে ৬ বিঘা জমিতে তিনি শত মণ ভুট্টা পাবেন।

এ বিষয়ে  দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান গণমাধ্যমকে বলেন, চলতি বছরে দাউদকান্দিতে ৮ হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যেসব কৃষক আলু উঠিয়ে ভুট্টার আবাদ করেছে সেগুলো আরো কিছুদিন পরে উঠবে। যারা আগাম আবাদ করেছে তাদের ভুট্টা উঠছে এবং প্রতি হেক্টরে উৎপাদন হচ্ছে সাড়ে ১০ টন থেকে ১১ টন। ফলন এবং দাম দুটোই ভালো পাচ্ছে বিধায় কৃষকরা খুবই লাভবান হচ্ছেন। এ ছাড়াও আমরা কৃষকদের উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সব সময়ই উৎসাহ দিয়ে এসেছি।

এসি/ আই.কে.জে/  

কৃষক ভুট্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250