শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক

তবে কি ‘মঞ্জুলিকা’ হয়ে আসছেন অনন্যা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি সিনেমার অন্যতম একটি ‘ভুল ভুলাইয়া’; যার তিনটি সিনেমা বক্স অফিসে দারুণভাবে ব্যবসা সফল। শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ভুল ভুলাইয়া-৪’-এর ঘোষণা আসতে চলেছে; যেখানে ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

নতুন এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রটি অনন্যা পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কিনা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। কারণ, নির্মাতাদের কাছ থেকে নয়, ‘ভুল ভুলাইয়া-৪’ অনন্যার অভিনয়ের কথাটি উঠে এসেছে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি অনন্যা ঘটা করে উদযাপন করেছেন তার ২৭তম জন্মদিন। এই বলিউড তারকার জন্মদিন উদযাপনে কেবল কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। পার্টিতে অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা খান এবং তুতো ভাই অহন পাণ্ডেকে দেখা গেছে। মা ভাবনা পাণ্ডে এবং আরও কিছু ঘনিষ্ঠজনের সঙ্গে জন্মদিনের সুন্দর মুহূর্তগুলোর ছবি অনন্যা তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করেছেন।

এই জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার সহঅভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন।

সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মজার ছলে বলছেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন! ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন। যদিও অনন্যার এই ঘোষণাটি ছিল নিছকই রসিকতা, তবুও এই মজাদার বার্তাটি ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ ‘পতি পত্নী অউর ওহ’-এর পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শুধু ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমা নয়, অনন্যার ইচ্ছা সদ্য নির্মাতা হিসেবে বলিউডে পা রাখা আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিনয়ে। ক’দিন আগেই অভিনেত্রী তার এই ইচ্ছার কথা নিঃসংকোচে সবাইকে জানিয়েছেন। এখন দেখার অপেক্ষা আরিয়ান তার ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের দ্বিতীয় সিজনে অনন্যাকে অভিনয়ের সুযোগ দেন কিনা।

জে.এস/

অনন্যা পাণ্ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250