বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কবে বিয়ে করছেন দেব-রুক্মিণী?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলার দুই অভিনয়শিল্পী দেব ও রুক্মিণী মৈত্রর সম্পর্ক ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। তাদের সম্পর্ক নিয়ে চর্চা বহুদিনের। তাদের প্রেমের গল্প, একসঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করা, এমনকি দুই পরিবারের অনুষ্ঠানেও তাদের নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার ইঙ্গিত দেয় তাদের গভীর সম্পর্কের।

সময় যত ঘনিয়ে যাচ্ছে ততই যেন অনুরাগীদের কৌতূহল, কবে তারা সাত পাকে বাঁধা পড়বেন? শুধু অনুরাগীদের প্রশ্নেই থেমে নেই, এই তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই সংবাদমাধ্যম থেকে এই প্রশ্ন ঘুরেফিরে আসে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র।

বিতর্ক এড়াতে কোথায় গেলেন দেব-রুক্মিণী

বিয়েসংক্রান্ত প্রশ্ন শুনে নায়িকা বেশ মজার ছলেই জবাব দেন। তিনি বলেন, ‘যেদিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা হঠাৎ করেই সবাইকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।'

অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের ‘সালমান খান’? অর্থাৎ ভাইজানের মতো তিনিও কি আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন? উত্তরে দেব যা বলেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

ওই সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, বেশ ভালোই আছি। তবে এর মানে এই নয় যে আমি আজীবন সিঙ্গল ব্যাচেলর লাইফ লিড করব। বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না, এমনটা নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, খুব সবাই সেই বিষয়ে জানতে পারবে।'

জে.এস/

দেব রুক্মিণী মৈত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250