বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

উড্ডয়নের পরেই অবতরণ করতে বাধ্য হলো ইন্ডিয়ান একটি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ছবিসূত্র: রয়টার্স

উড্ডয়নের পরে তেলের চাপ কমে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আবার বিমানবন্দরে ফিরে এসেছে। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এই খবর জানিয়েছে। সূত্র: আরব নিউজ। 

এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ উড্ডয়নের পর আবার অবতরণ করতে বাধ্য হয়। ভারতের রাজধানী মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়া বিমানটি দিল্লিতে নিরাপদেই অবতরণ করতে পেরেছে।ঘটনাটি তদন্ত করা হবে।

আজ সোমবার (২২শে ডিসেম্বর) বিমানটি উড্ডয়নের পর ফ্ল্যাপ রিট্র্যাকশনের (উড্ডয়ন বা অবতরণের আগে ডানার অতিরিক্ত অংশ গুটিয়ে ফেলা) সময় পাইলটরা বোয়িং ৭৭৭-৩০০বিমানের ডান দিকের ইঞ্জিনে তেলের চাপ কম লক্ষ করেন। এর কিছুক্ষণ পরেই চাপ শূন্যে নেমে আসে। এরপর ক্রুরা নিয়ম অনুসারে ইঞ্জিন বন্ধ করে দেন এবং আবার একই বিমানবন্দরে ফিরে আসেন।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে সৃষ্ট অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া আন্তরিকভাবে দুঃখিত। বিমানটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।’ ফ্লাইটর‍্যাডার২৪ অনুসারে, বিমানটি ১৫ বছরের পুরনো এবং ভিয়েনা, ভ্যাংকুভার এবং শিকাগোর মতো স্থানে উড়ে গেছে। 

জে.এস/

এয়ার ইন্ডিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250