বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই *** হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ *** ক্যানসারের ওষুধ পাচারচেষ্টা, ঢাকায় চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ *** রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি *** উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত *** স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুদিন পর থানায় অভিযোগ *** সাংবাদিক কাজলের পৈতৃক বাড়ি দখলের চেষ্টা, ভাঙা প্রাচীর, কেটে নেওয়া হলো মায়ের লাগানো গাছ *** কেন আঁকা হয়েছিল, কাদের চাপে মুছে ফেলা হলো সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি *** নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি *** সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালতের

আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের সেই কিশোরের জামিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১লা আগস্ট) ১২টা ৫০ মিনিটে শিশু আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল ১০০ টাকার বন্ডে শুনানি শেষে এই জামিন আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের আইনজীবী জোবায়দুল ইসলাম।

তিনি বলেন, মামলাটি মেট্রোপলিটন তাজহাট থানায় ছিল। মাহিম শিশু হওয়ায় মামলা স্থানান্তর হয়েছে। ৪ঠা আগস্ট শুনানির দিন ছিল কিন্তু আমরা আজ নতুন করে শুনানির জন্য আবেদন করেছি। আদালত শুনানি গ্রহণ করে জামিন মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি

এর আগে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মাহিমকে কারাগারে পাঠান আদালত। ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় বুধবার (৩১শে জুলাই) আলফি শাহরিয়ারের বোন সানজানা আখতার স্নেহা ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। এরপরই কিশোর শিক্ষার্থীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। এর আগে আলফিকে আটকের বিষয়টি অগোচরেই থেকে যায় সংশ্লিষ্ট সবার।

মাহিমের বাবা মোহাম্মদ শাহজালাল বলেন, পুলিশ কমিশনার আমাকে ডেকেছিলেন। আমাদের আশ্বস্ত করেছেন মাহিমকে ছেড়ে দেওয়া হবে। তবে, ছেলের সঙ্গে কারাগার থেকে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কমিশনার। কিন্তু সম্ভব হয়নি।

তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, ১৭ই জুলাই আমাদের তাজহাট থানায় যখন আগুন দেয়, তখন মাহিম পিকেটিং করছিল। ওই সময় ঘটনাস্থলে আমাদের পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবির টিম ছিল। ওই সময় সে বিজিবির হাতে ধরা পড়ে।

এসি/ আই.কে.জে/

জামিন আবু সাঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250