মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে হচ্ছেন শাহরুখ, সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের আয়োজনে বিশেষ চমক রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী শনিবার (২২শে মার্চ) কলকাতার ইডেন গার্ডেনে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। এবারের উদ্বোধনীতে দেখা যাবে একঝাঁক তারকাকে।

জানা গেছে, আগামী শনিবার এ আয়োজনে ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। শাহরুখ আসবেন নিজের দল কেকেআরের খেলোয়াড়দের উৎসাহ দিতে। প্রথম ম্যাচে স্বাগতিক কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। 

আর সালমান খান আসবেন নিজের নতুন ছবি ‘সিকান্দার’-এর প্রচারে। এ ছাড়া অতিথির তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সারা আলী খান, উর্বশী রাউতেলা ও আয়ুষ্মান খুরানারা। তবে এসব তারকারা উপস্থিত থাকবেন খেলা দেখতে, তারা পারফর্ম করবেন কী না, তা নিশ্চিত নয়।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। ওয়ান রিপাবলিক পারফর্ম করবে করণ অউজলা ও দিশা পাটানির সঙ্গে।

আরএইচ/এইচ.এস

আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250