মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে। পুনঃতদন্তের পর এই দুই দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) নীতিগত সম্মতি দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনরায় যাচাই-বাছাই করে দেখা গেছে—দুটি দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম ও স্থায়ী কার্যালয়ের অস্তিত্ব পাওয়া গেছে।

নিবন্ধনের সব শর্ত পূরণ করায় কমিশন তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, ‘দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য ৯ই ডিসেম্বর পর্যন্ত সময় রেখে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।’

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন। টানা অনশনের পর ইসির ইতিবাচক সিদ্ধান্তে অবশেষে দলটি নিবন্ধনের আলো দেখতে যাচ্ছে।

এদিকে ইসির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ, প্রজাপতির সঙ্গে থাকুন। নিজের হাতে তুলে ধরা প্রজাপতির ছবিও শেয়ার করেছেন। ছবিটি শেয়ারও করেছেন অনেকে।

এ বিষয়ে তারেক রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রজাপতি প্রতীকে নিবন্ধন পাচ্ছি। ইসি জানিয়েছে, নিবন্ধনের সব শর্ত আমরা পূরণ করেছি। এখন বিজ্ঞপ্তির পর গেজেট প্রকাশ হবে।'

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250