বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

বিজয় ও তৃষা। ছবি: সংগৃহীত

সিকুয়েলের প্রস্তুতি নিচ্ছেন তামিল নির্মাতা সি প্রেম কুমার। তার প্রথম সিনেমা ‘৯৬’ ব্যাপক আলোড়ন তৈরি করেছিল ২০১৮ সালে। সাত বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন প্রেম কুমার। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। তবে ৯৬-এর দ্বিতীয় পর্ব তৈরির জন্য তার একটাই শর্ত, মূল সিনেমার অভিনয়শিল্পী বিজয় সেতুপতি ও তৃষাকে পেলেই সিনেমাটি করবেন।

৯৬ সিনেমায় দেখানো হয়েছিল রাম নামের এক ট্রাভেল ফটোগ্রাফারের গল্প। অনেক বছর পর তার স্কুলের বন্ধুরা পুনর্মিলনের আয়োজন করে। সেখানে রামের দেখা হয় জানুর সঙ্গে। স্কুলজীবনে জানুকে ভালোবাসত রাম। তাদের প্রেম পরিণতি না পেলেও জানুকে কখনো ভুলতে পারেনি রাম। তাদের আলাপচারিতার সূত্র ধরে উঠে আসে স্কুলজীবনের গল্প, তাদের বিচ্ছিন্নতার গল্প। রাম ও জানুর সরল প্রেম, বাস্তবঘেঁষা দৃশ্যায়ন, স্মৃতিজাগানিয়া অনুভূতি আর অনেকটা বছর পেরিয়েও পরস্পরের প্রতি তীব্র আকর্ষণের কারণে দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেছিল ৯৬ সিনেমাটি। নির্মাতা প্রেম কুমার জানিয়েছেন, ৯৬-এর গল্প যেখানে শেষ হয়েছিল, তার ১০ বছর পরের ঘটনা নিয়ে লেখা হয়েছে দ্বিতীয় পর্বের চিত্রনাট্য।

অনেক দিন ধরেই এ সিনেমার সিকুয়েলের দাবি ছিল দর্শকদের। দ্বিতীয় পর্বে গল্প কী হবে, সেটা ভেবেই অনেকটা সময় কেটেছে পরিচালক প্রেম কুমারের। চিত্রনাট্য লেখা শেষ করে আত্মবিশ্বাস বেড়ে গেছে তার। নির্মাতা জানিয়েছেন, প্রথমটির চেয়ে দ্বিতীয় পর্বের গল্প আরও ভালো হয়েছে। এমনকি এটিকে নিজের সেরা লেখা বলে মনে হয়েছে তার। নিজের টিমকে শুনিয়েছেন, প্রত্যেকেই খুশি। প্রযোজক চিত্রনাট্য শুনে এতটাই খুশি হয়েছেন, নির্মাতাকে উপহার হিসেবে একটি সোনার চেইন দিয়েছেন, যার মূল্য প্রায় ৭ লাখ রুপি। এত ভালো চিত্রনাট্য নাকি আগে কখনো পাননি প্রযোজক!

তবু দ্বিতীয় পর্বের নির্মাণ নিয়ে সংশয় কাটেনি। কারণ, এখনো বিজয় সেতুপতি ও তৃষার কাছ থেকে সবুজ সংকেত আসেনি। তারা রাজি হলেই সিকুয়েলটি বানাবেন প্রেম কুমার, নয়তো হাত দেবেন ভিন্ন কোনো প্রজেক্টে।

জে.এস/

দক্ষিণ ভারতীয় সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250