শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তারপর?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সব সময় আলোচনায়-সমালোচনায় থাকেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এসময় খোঁজ করা হয় তার নথিপত্রগুলো।

সম্প্রতি ফেসবুকে এক ভিডিওবার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই। যেখানে অভিনেত্রী জানান, বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

মাহি বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।’

আরো পড়ুন : ‘মুজিব’ সিনেমার নির্মাণ খরচের হিসাব চান বাঁধন

বিশেষ কাজের জন্য একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি। এরপর সেখানকার কাজ সেরে আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা।

তবে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়।

গত দ্বাদশ সংসদ নির্বাচনে মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন কিন্তু দলটি মনোনয়ন না দিলে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন। তবে নির্বাচনে জয় লাভ করতে পারেননি এই অভিনেত্রী। 

এস/কেবি

 


মাহিয়া মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250