মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মেয়ে আরাধ্যার নামে ভুয়া আইডি, চটলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই নিজের ছবি বিভিন্ন অশ্লীল কনটেন্টে ব্যবহার হওয়া নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। এবার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে চটলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন, তার মেয়ের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। 

সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘আমার মেয়ে আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যেসব প্রোফাইল রয়েছে তা একেবারেই ভুয়া। আমি জানি আপনারা আমাকে, আমার স্বামী অভিষেকসহ আমাদের গোটা পরিবারকে ভীষণই ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ প্রচুর। কিন্তু যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা কোনো সোশ্যাল মিডিয়ায় নেই।’

এরপর অভিনেত্রী বলেন, ‘দিনের একটা নির্দিষ্ট সময়ের পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এতে নিজেকে খুঁজে পাবেন। নিজেকে সময় দেওয়ার চেষ্টাও করুন। সোশাল মিডিয়াসর্বস্ব জীবন করে তুললে খুবই সমস্যার। এটা থেকে যত বিরত থাকবেন জানবেন আখেরে নিজের লাভ। তাতে ভালো থাকবেন।’

জে.এস/

ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250