রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

প্রথম আলো কেন আলী রীয়াজের পদবি ইংরেজিতে লিখে?

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আফছার বাহার

আলী রীয়াজের পরিচয় দিতে গিয়ে প্রথম আলো লিখে থাকে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির 'ডিস্টিংগুইশড প্রফেসর'। প্রথম আলো সব কিছুতেই বাংলায় ব্যবহারে করে। কোনো শব্দের বাংলা না থাকলে সে ঠিকই বাংলা চালু করে নেয়। কিন্তু ডিস্টিংগুইশড প্রফেসর-এর বাংলা করে না কেন পত্রিকাটি?

অথচ ডিস্টিংগুইশড প্রফেসরের সুন্দর বাংলা হতে পারে ’সম্মানীয় অধ্যাপক’। আবার সিপিডির ডিস্টিংগুইশড ফেলো মুস্তাফিজুর রহমানের বেলায় প্রথম আলো ঠিকই সম্মানীয় ফেলো লিখে। আসল কথা হল, আলী রীয়াজের নামের সাথে ‌'ডিস্টিংগুইশড প্রফেসর' লেখা থাকলে যে জবরদস্ত আমেরিকান ভাবটা বেশি জমে, এটা প্রথম আলো ঠিকই বুঝে, তার স্বার্থে।

প্রথম আলো এটাও বুঝে, নিপীড়িত নারীর প্রতি সহানুভূতি উৎপাদন গণমাধ্যমের জন্য খুবই ব্যবসা সফল আধেয় (বিজনেস কনটেন্ট)। ফলে যেখানে নারী নিপীড়ন, সেখানেই সহানুভূতির বিজনেস কনটেন্ট ব্যবসায় ঝাপিয়ে পড়ে পত্রিকাটি। নারীর প্রতি সহানুভূতির ব্যবসার জন্য বহু নিপীড়িত পুরুষের জীবনও যে ধ্বংস হয়ে যেতে পারে, সে খবর প্রথম আলো রাখে না।

এই জায়গায় ডিসটিংগুইশড প্রফেসর আলী রীয়াজের বেলায় প্রথম আলো ঠিক ব্যতিক্রম। এক নারী আলী রীয়াজের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনেছেন (আমি জানি না এর সত্য-মিথ্যা)। কিন্তু প্রথম আলো তার রীতি অনুযায়ী সেই নারীর প্রতি সহানুভূতি উৎপাদনে যায়নি।

প্রথম আলো গত দুই দিন তাই খুব চুপচাপ। কিন্তু আলী রীয়াজ যখনই এই নিপীড়নের অভিযোগ মিথ্যা বলে প্রতিবাদ করলেন, স্বয়ং প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ ব্যবহার করে, তখন প্রথম আলো তা প্রকাশ করতে মুহূর্তেও দেরি করেনি।

লেখক: সাংবাদিক

আফছার বাহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250