মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বিতর্কিত অঙ্গভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী সারাহ জাফস বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। সামাজিক মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে চোখের কোণ টেনে চোখ বাঁকা করার ভঙ্গি দেখানো হয় এবং ক্যাপশনে লিখেছেন, ‘এক চীনার সঙ্গে খাচ্ছি’। সূত্র: পিপল ডট কম। 

মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং সমালোচনা শুরু হয়। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চোখ বাঁকা করে দেখানো ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি চরম অবমাননাকর হিসেবে বিবেচিত হয়।

এই ঘটনার রেশে শুধুমাত্র সারাহ নন, সমালোচনার মুখে পড়েছে ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ‘ফিনএয়ার’ও।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো মন্তব্য করেন, সারাহর অঙ্গভঙ্গি ‘কাণ্ডজ্ঞানহীন’ এবং বলেন, ‘উদ্ভূত এই বিতর্ক ফিনল্যান্ডের ভাবমূর্তি নষ্ট করছে।’

বিবিসি জানিয়েছে, এরই মধ্যে ২২ বছর বয়সী সারাহর ‘মিস ফিনল্যান্ড’ মুকুট কেড়ে নেওয়া হয়েছে। যদিও সারাহ জাফস দাবি করেছেন, ছবিতে দেখানো ভঙ্গি রাতের খাবারের সময় মাথাব্যথার কারণে হয়েছিল। এ ছাড়া ফিনল্যান্ডের ট্যাবলয়েড ‘ইলতা-সানোমাত’-এর প্রতিবেদনে তিনি জানিয়েছেন, ১১ই ডিসেম্বরের ওই পোস্টে তার অনুমতি ছাড়াই এক বন্ধু আপত্তিকর ক্যাপশন জুড়ে দেয়।

সারাহ ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘এটি অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমনটি করা মোটেও উদ্দেশ্য ছিল না। মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রেক্ষাপট ও বৈচিত্র্যকে সম্মান করা আমার কাছে গুরুত্বপূর্ণ।’

তবে ক্ষমা চাওয়ার এই পোস্টকেও সমালোচনা করা হয়েছে। কারণ ক্যাপশনটি ফিনিশ ভাষায় লেখা এবং সমালোচকরা বলেছেন, ‘ফিনল্যান্ডের বাইরে চীনারা এটি বুঝবে কিনা সন্দেহ রয়েছে। এশীয়রা আপনার কোনো ক্ষতি করেনি।’

ফলে সামাজিক মাধ্যমে এই বিতর্কটি এখনো উত্তপ্ত এবং সারাহ জাফসকে নিয়ে সমালোচনা ও আলোচনা জারি রয়েছে।

জে.এস/

মিস ফিনল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250