বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

ধান মজুতে মিলের গোডাউনে সিলগালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরে বিরলে ছয় মাসের বেশি সময় ধরে মজুত রাখা ৩০০ মেট্রিকটন ধানসহ একটি হাসকিং মিলের গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) জেলা খাদ্য কর্মকর্তা কামাল হোসেনের নেতৃত্বে বিরল পৌরসভার পাইকপাড়া এলাকায় মেসার্স ওরিয়েন্টাল এগ্রো নামের প্রতিষ্ঠানের দুটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানকালে গোডাউনে ৩০০ মেট্রিকটনের বেশি ধান মজুদ পাওযা যায়। যা ছয় মাসের অধিক সময় মজুত রাখার অপরাধে একটি গোডাউন সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে হাসকিং মিলের লাইসেন্স বাতিল এবং নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বহ্নি শিখা আশা।

অভিযানে উপস্থিত ছিলেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ, জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরী) ফিরোজ আহমেদ, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ, বিরল উপজেলা খাদ্য কর্মকর্তা আতোয়ার হোসেন, সিএসডি দিনাজপুর এর খাদ্য পরিদর্শক আমিরুল ইসলাম, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর রাহাদ রুমন প্রমুখ।

আরও পড়ুন: ‘অবৈধ মজুতকারীর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি’

মেসার্স ওরিয়েন্টাল এগ্রো এর মালিক মুসাবভির রফিক মতি বলেন, আমার লাইসেন্স অনুযায়ী ৩০০ মেট্রিকটন ধান মজুত রাখার অনুমতি রয়েছে। যে ধান আমি মজুত রেখেছি অধিকাংশই আমার নিজের জমির ধান। সামান্য কিছু ধান রয়েছে কৃষকের।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশীষ চৌধুরি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে/ 

ধান মজুত সিলগালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250