রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

ঈদ ঘিরে বাড়তি ভাড়া আদায়, ৩ পরিবহনকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৪ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ায় তিন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মঙ্গলবার (১৮ই জুন) বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বিআরটিসি, বলেশ্বর পরিবহন ও আলিফ পরিবহনকে এ জরিমানা করা হয়।

আরো পড়ুন: অফিস-আদালত খুলছে আজ, নতুন সূচি কার্যকর

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এসব যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার বিপরীতে প্রায় দ্বিগুণ ভাড়ায় টিকিট বিক্রি করা হচ্ছে পাথারঘাটার বিভিন্ন পরিবহন কাউন্টারগুলোতে। বাসযাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাথরঘাটা-চট্টগ্রাম রুটে নির্ধারিত ভাড়া ৯০০ থেকে ১ হাজার টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১ হাজার ৮শ টাকা করে ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বিআরটিসি, বলেশ্বর পরিবহন ও আলিফ পরিবহনকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তিনটি পরিবহনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতে যাতে কেউ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করেন সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি/ আই.কে.জে

জরিমানা ভাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250