শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলবে যাত্রাপালা

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’। আজ মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) উৎসবের প্রথম দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পরিবেশিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’।

যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী এবং পরিবেশনায় থাকবেন মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা।

দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এর সমাপনী দিন আগামীকাল বুধবার (১লা অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ঢাক-ঢোলের বাদ্যের মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে। এরপর শুভেচ্ছা বক্তব্য দেবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে।

অনুষ্ঠানে দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা।

জে.এস/

যাত্রাপালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250