রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

আসছে থিয়েটার আর্টের নতুন নাটক ‘বলয়’, উদ্বোধনী প্রদর্শনী শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি : সুখবর

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে আনছে নতুন নাটক ‘বলয়’। আগামী শুক্রবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি দলের ৪০তম প্রযোজনা।

তিনটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‌‘বলয়’ এর গল্প। তাদের একজন রাজনৈতিক, অন্যজন ধর্মতাত্ত্বিক এবং অপরজন বিজ্ঞান চিন্তক। তারা তিনজনই এসেছে মনোবিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি একইরকম, প্রত্যেকেই তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা, আর পেরে উঠছে না । তারা পরিত্রাণ চায়। বলয় মুক্তজীবন চায়। কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা। উপলব্ধির কথা। বিজ্ঞান ধর্ম রাজনীতির কথা।

আরো পড়ুন : ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির : চঞ্চল

নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ। ‘বলয়’ প্রসঙ্গে তিনি বলেন, এক বলয় থেকে অন্য বলয়ে আমরা স্থানান্তরিত হয়েছি। বলয় কিন্তু রয়েই গেছে। বলয় থেকে বলয়ে গমন অথবা আটকে পড়া বলয়ে পুঞ্জিভূত ক্ষোভের স্পন্দন, অনুকূলে বা প্রতিকূলে মুক্তিহীন বলয়বন্দী বহমান এই জীবন- এ উপলব্ধিই 'বলয়' নাটকের চিন্তা সূত্র।

নাটকের আলোক পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী। আবহ পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। প্রযোজনা অধিকর্তার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ, কামরুজ্জামান মিল্লাত, সেলিম মাহবুব, হাসনাত প্রদীপ, মোকাদ্দেম মোরশেদ, নাওমী, মেহেরুবা, ফারহানা প্রমুখ।

এস/ আই.কে.জে

থিয়েটার আর্ট ইউনিট’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250