শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নচিকেতার ‘দখিনা বাতাস’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নচিকেতা চক্রবর্তী মানে জীবনমুখী গান, বেঁচে থাকার ও প্রেরণার কিংবা আশাজাগানিয়া সুর। আবার প্রেমের গানেও তিনি অনন্য। সেই নচিকেতা এবার গাইলেন ‘দখিনা বাতাস’, যা মূলত জীবন ও সম্পর্কের নানা রঙের চিত্রায়ণ। এই গানটিতে যেমন পাওয়া যাবে চিরায়ত নচিকেতা চক্রবর্তীকে, তেমনি মিলবে এক নতুন সুরের ছোঁয়াও।

গানটির সঙ্গে নির্মিত হয়েছে নান্দনিক এক ভিডিও বা শর্ট ড্রামা, যা নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, জারা নূর ও আরাবি নোমান। ‘দখিনা বাতাস’ গানটি গতকাল বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) প্রকাশিত হয়েছে স্পৃহা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন প্রবাসী গীতিকার ও লেখক সোহেল আলম। তিনি জানান, স্পৃহা মাল্টিমিডিয়ার জন্য দশটি গানের একটি প্রজেক্ট হাতে নিয়েছেন, ‘দখিনা বাতাস’ সেই সিরিজেরই একটি গান। এর সুর ও সংগীত করেছেন ডাব্বু।

গানটি নিয়ে নচিকেতা বলেন, ‘বেশ কয়েক মাস আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। আমি যেমন গান চাই, যেখানে কথার গভীরতা আর অনুভব থাকে, এই গানটি ঠিক তেমনই। তাই নিশ্চিতভাবেই আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

গীতিকার সোহেল আলম বলেন, নচিকেতা মানেই আলাদা কিছু। ‘দখিনা বাতাস’ গানটির কথাও জীবনমুখী; সম্পর্কের টানাপোড়েনের গল্প এতে আছে। নচিকেতা গাইছেন, এটাই আমার জন্য বড় প্রাপ্তি। বিশ্বাস করি, শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।

গানের কথার সঙ্গে মিল রেখে সিনেমাটিক দৃশ্যায়ন করার চেষ্টা করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। তার ভাষ্য, নচিকেতার গান বলেই নির্মাণে বাড়তি চাপ ছিল। সেই চাপ থেকেই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। গানের কথার সঙ্গে দৃশ্যায়নগুলো যেন একাকার হয়ে গেছে। নচিকেতার কণ্ঠ যেমন শ্রোতাদের মুগ্ধ করবে, ভিডিওর চিত্রও তেমনি দর্শকের মনে বাড়তি আবেদন তৈরি করবে।

জে.এস/

নচিকেতা চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250