মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকায় চাল কিনবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ধান এবং ৪৭ টাকা কেজি দরে চাল কিনবে খাদ্য বিভাগ।

রোববার (১৭ই নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে ১৫ই মার্চ পর্যন্ত।

বিকেলে বগুড়া সদর উপজেলা খাদ্য গুদামে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আমন সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে বগুড়ায় আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান, বগুড়া জেলা এবার ৩৩ টাকা কেজি দরে ১২ হাজার ৬১০ মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৩২ হাজার ২৮৪ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ৩ হাজার ৬১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। খাদ্য বিভাগে চাল সরবরাহের জন্য ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বরের মধ্যে চুক্তি করতে হবে চালকল মালিকদের (মিলার)। ১৭ই নভেম্বর থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১৭ই নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু জানান, গত বছরের চেয়ে এবার আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের মূল্য কিছুটা বেশি হওয়ায় এ মৌসুমের অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

আমন সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, কৃষি বিভাগের উপ-পরিচালক মতলুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

ওআ/কেবি

ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250