শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি কমল নাহতার সঙ্গে এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন হিমেশ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তার পরিচালিত সিনেমা মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বলে আত্মবিশ্বাসী তিনি।

গানে আসার আগে হিমেশ একসময় সিরিয়াল প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে নির্মাণের খুঁটিনাটি বেশ ভালো জানা আছে তার। হিমেশ বলেন, ‘এটা শতভাগ নিশ্চিত যে ভবিষ্যতে হিমেশ রেশমিয়া পরিচালিত সিনেমা দেখতে পাবেন দর্শক। আমি যখন সিরিয়াল প্রযোজনা করতাম, সিরিয়ালের জন্য গান বানাতাম, তখন সবাই জিজ্ঞেস করত—আমি কখনো সংগীত পরিচালক হব কি না। সংগীত ও চলচ্চিত্রে এত কিছু অর্জনের পর এবার পরিচালনায় হাত দিতে চাই। আমার পরিচালিত সিনেমার ক্যানভাস কতটা বিশাল হবে, দর্শকদের সঙ্গে আবেগের সংযোগ কীভাবে তৈরি হবে আর গানগুলো কেমন হবে—এসব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট।’

হিমেশ আরও জানান, ইতিমধ্যে তার কাছে দু-তিনটি চিত্রনাট্য প্রস্তুত রয়েছে এবং সেগুলো ব্লকবাস্টার হওয়ার মতো উপাদান দিয়ে তৈরি। সিনেমার গানগুলো এতটা হৃদয়গ্রাহী হবে যে শুধু এর জোরে মুক্তির প্রথম দিনে সিনেমাটি ১০০ কোটি রুপি ব্যবসা করবে।

তবে নিজের পরিচালিত সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন হিমেশ। তাতে অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে। অন্যদিকে তিনি যেসব সিনেমায় অভিনয় করবেন, সেগুলো অন্য পরিচালকেরা নির্মাণ করবেন।

অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল জেদ রয়েছে হিমেশের। সুপারস্টার অভিনেতা হওয়ার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাকে সুপারস্টার অভিনেতা হতেই হবে। আজ না হোক কাল, এটা হবেই। অমিতাভ বচ্চনের ১৩ নম্বর সিনেমাটি হিট হয়েছিল। আমি এ পর্যন্ত ১২টি সিনেমায় অভিনয় করেছি। তাই আমার বিশ্বাস, ১৩ নম্বর সিনেমাটি নিশ্চিত ব্লকবাস্টার হতে চলেছে।’

হিমেশ রেশমিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250