মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোঁফওয়ালা শাকিব, ভক্তরা বলছেন অবিকল রণবীর কাপুর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গোঁফ রাখা নতুন এক লুকে হাজির হয়ে চমকে দিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। আজ শুক্রবার (১০ই অক্টোবর) সকালে প্রকাশিত তার ‘সোলজার’ সিনেমার পোস্টার নেটিজেনদের যেন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে!

মাত্র তিন দিন আগেই প্রকাশিত হয়েছিল ছবিটির ঘোষণাপর্বের ‘অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস’, যা নিয়েই তখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল উত্তেজনা। এবার সেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন শাকিব, তিনি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন ছবিটির অফিশিয়াল লুক। ক্যাপশনে লিখেছেন, আপনার সৈনিক, আপনার সেবায় নিয়োজিত।

পোস্টারটিতে দেখা যাচ্ছে একেবারে নতুন এক শাকিব খানকে-ঠোঁটের ওপরে মোটা গোঁফ, চোখে-মুখে তীক্ষ্ণ দৃঢ়তা, আর মুখজুড়ে এক রহস্যময় অভিব্যক্তি। যেন এক যুদ্ধক্ষেত্রের যোদ্ধা, যাকে আগে কখনো দেখা যায়নি!

প্রকাশের পর থেকেই এই লুক নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন, 'এ যেন একদমই অন্য রকম শাকিব!' আবার কেউ মন্তব্য করছেন, 'এই লুকে শাকিব খানকে অবিকল রণবীর কাপুরের মতো লাগছে!'

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘সোলজার’-এর এই নতুন পোস্টারই ট্রেন্ডিং, কেউ বানাচ্ছেন মিম, কেউ দিচ্ছেন রিঅ্যাকশন ভিডিও, কেউবা লিখছেন প্রত্যাশার কথা।

সব মিলিয়ে বলা যায়, শাকিব খানের এই নতুন লুক ‘সোলজার’-এর জন্য তৈরি করেছে তুমুল কৌতূহল ও উত্তেজনা। এখন দর্শকদের অপেক্ষা-  এই নতুন রূপে পর্দায় কেমন ঝড় তুলতে যাচ্ছেন ঢালিউডের কিং!

শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250