বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনুভব করছিলাম কেউ আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে: মিমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আলোচিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে হরর কমেডি ঘরানার এ সিনেমাটি।

সিনেমার গল্পে ভূতের আনাগোনা থাকলেও বাস্তবেও কি অভিনেত্রী কখনো অশরীরী কিছু অনুভব করেছেন? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের সিনেমাসংক্রান্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন মিমি চক্রবর্তী। তার সহ-অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দিলেও মিমি চক্রবর্তী সেখানে কিছুই টের পাননি বলে জানিয়েছেন। অভিনেত্রী বলেন, আমি হয়তো ওখানকার (উত্তরবঙ্গ) মেয়ে, তাই ভূত আমাকে ছেড়ে দিয়েছে। 

ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিং চলাকালীন। মিমি বলেন, ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। হাত-পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল, নাড়াতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো স্লিপ প্যারালাইসিস হয়েছে। কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছিল।

লোমহর্ষক বর্ণনা দিয়ে মিমি আরও বলেন, আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ একজন আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড় থেকে চোখ পর্যন্ত পাচ্ছিলাম। কেউ যেন জোর করে আমার চোখ খোলার চেষ্টা করছিল। ভয়ে দর দর করে ঘামছিলাম।

অভিনেত্রী বলেন, ভোর ৪টার দিকে যখন আজান শুরু হলো, হঠাৎ করেই শরীরটা হালকা লাগল। দীর্ঘক্ষণ পর শ্বাস নিতে পারলাম আমি। এরপরই চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসি। তিনি বলেন, এখনো নিজেকে বোঝাই যে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এটি এতটাই অবিশ্বাস্য যে আমি খুব কম মানুষের সঙ্গেই বিষয়টি শেয়ার করেছি। 

জে.এস/

মিমি চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250