মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

বিশ্ববিখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে ‘মাস্টার’ সিনেমার কালার ও সাউন্ডের কাজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘নোনাজলের কাব্য’র পর দ্বিতীয় ছবি ‘মাস্টার’ নির্মাণ করছেন তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার। দৃশ্যধারণ শেষে ছবিটি এখন আছে সম্পাদনার টেবিলে। দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে এর কালার ও সাউন্ডের কাজ। এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীরা।

রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’-এর শুটিং–পরবর্তী কাজ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। পোস্টপ্রোডাকশনে যুক্ত আছেন বং জুন-হোর ‘স্নোপিয়ার্সার’ সিনেমার সম্পাদক স্টিভ এম চো ও লি চ্যাং-ডংয়ের বার্নিং সিনেমার সাউন্ড ডিজাইনার হান ম’হুয়ান।

নির্মাতা জানান, বুসান ফিল্ম কমিশনের সহায়তায় কোরিয়ার সিউল ও বুসানের সি ফোরটি সেভেন, ওয়েভল্যাব ও বুসান সাউন্ড স্টেজের স্টুডিওতে মাস্টার-এর কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ের কাজ হয়েছে। কোরিয়ার এই সফরে নির্মাতার সঙ্গে ছিলেন বাংলাদেশের ছবির শব্দ সম্পাদক ও ডিজাইনার শৈব তালুকদার। মাস্টার-এর সম্পাদনা করেছেন ক্রিস্টান স্প্রাগ ও হাও টিং শি। ক্রিস্টান এর আগে নির্মাতার প্রথম ছবি নোনাজলের কাব্যরও সম্পাদনা করেন।

এ ছাড়া সিনেমায় কাজ করেছেন তাইওয়ানিজ কম্পোজার হাও টিং শি। পোস্ট, ভিএফএক্সসহ ডেলিভারির কাজ করছে বাংলাদেশের মাইপিক্সেলস্টোরী, পেপার ব্রিক, প্রোমেথিয়ান পিক্সেল ও স্টুডিও টেন অন টেন। ‘মাস্টার’ সিনেমায় দেশের তৃণমূল পর্যায়ের রাজনীতির নানা দিক উঠে আসবে। ছবিটি ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পায়। পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও রেজওয়ান। সাব্বির হোসেনের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি।

নির্মাতা জানিয়েছেন, ছবিটি প্রথমে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেবে, এরপর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ।

জে.এস/

মাস্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250