সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

পর্দায় আসছেন নতুন এক সোনাক্ষী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড প্রযোজক বিশাল রানা ও পরিচালক করণ রাওয়ালের হাত ধরে তিনি পর্দায় আসছেন নতুন এক সোনাক্ষী হয়ে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সিনেমার নাম চূড়ান্ত না হলেও সোনাক্ষী সিনহার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক দু’জনেই। অন্যদিকে অভিনেত্রী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সবাইকে জানিয়ে দিয়েছেন। 

গৎবাঁধা রোমান্টিক নায়িকার ইমেজ থেকে বেরিয়ে নতুন কিছু করতে চান যেখানে দর্শক তাঁকে দেখতে পাবেন আনকোরা কোনো চরিত্রে। অবশেষে এই বলিউড অভিনেত্রীর সেই চাওয়া ও মনের আশা পূরণ হতে চলেছে।  এখন শুধু অপেক্ষা নতুন এক সোনাক্ষীকে ক্যামেরার সামনে তুলে ধরার।

সিনেমার টিমের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নতুন কিছু করার বাসনায় যখন কাজপাগল তিনজন মানুষ এক হন– তখন দর্শককে রোমাঞ্চিত করার আগ পর্যন্ত কোনোভাবেই থেমে থাকতে পারেন না। বিশাল, করণ এবং আমি হাতে হাত মিলিয়ে যখন সৃষ্টির নেশায় মেতে উঠেছি, তখন নিশ্চিত থাকতে পারেন, এমন কিছু হতে চলেছে, যা আপনি সহজে ভুলে যেতে পারবেন না।’ 

আরো পড়ুন: ৪৯৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

এদিকে পরিচালক করণ রাওয়াল জানিয়েছেন, তাঁর নতুন সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে রোমান্টিক থ্রিলার গল্প নিয়ে। বলিউডে আগেও বহু সিনেমায় উঠে এসেছে থ্রিলার কাহিনি। কিন্তু সেসব কাহিনি থেকে আর আলাদা কিছু তুলে ধরার প্রয়াসেই তাদের এই আয়োজন। প্রযোজক বিশাল রানাও তাঁর নতুন প্রজেক্ট নিয়ে শুনিয়েছেন আশার কথা। বলেছেন, ‘যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করছি, পর্দায় পরিকল্পনামাফিক তুলে ধরতে পারলে তা দর্শকের কাছে সিনেমার বাঁকবদলের উদাহরণ হয়ে থাকবে।’  

এসি/ আই.কে.জে/   

 

নতুন সোনাক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250