সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’–র মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন মাধুরী দিক্ষিত। বুধবার (১৯শে নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা মিলেছে এমন এক টুইস্টের, ‘যা কেউ কল্পনাও করেনি’।

মাধুরী তার সোশ্যাল মিডিয়ায় ২০ সেকেন্ডের টিজারটি পোস্ট করেন। প্রথমে দেখা যায়, তিনি ধীরে ধীরে গয়না ও মেকআপ খুলছেন। ঠিক তখনই দৃশ্যটি কাট হয়ে গিয়ে দেখা যায় সম্পূর্ণ অন্য এক রূপ—কারাগারের পোশাকে, মুখে রহস্যময় চাহনি ও হালকা হাসি। 

টিজার জানিয়ে দেয়, এই সিরিজে তাকে দেখা যাবে এক ভয়ংকর সিরিয়াল কিলারের চরিত্রে—মাধুরীর ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ভূমিকায়।

এর আগে একইদিন সকালে মাধুরী ইনস্টাগ্রামে রহস্যময় এক পোস্ট দেন, যেখানে তার জনপ্রিয় গানগুলোর কথাগুলো নতুনভাবে সাজানো ছিল—‘এক দো তিন চার পাঁচ ছয় সাত আট’, ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’—এসবই ছিল ‘কামিং সুন’ ক্যাপশনের সঙ্গে। এতে ভক্তদের মধ্যে তৈরি হয় প্রবল আগ্রহ।

আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে সিরিজটি নিয়ে মাধুরী বলেছিলেন, ‘ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে আসে, আর আমি ভেবেছিলাম—এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।,

ফরাসি থ্রিলার থেকে অনুপ্রাণিত ‘মিসেস দেশপান্ডে’

নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে ফরাসি থ্রিলার ‘লা মান্তে’–র অফিশিয়াল রিমেক হিসেবে। 

মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে সাহায্য করার শর্ত হিসেবে দাবি করে—সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতাই তৈরি করে টানটান নাটকীয়তা। তবে সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে গেল বছর, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাতে। এছাড়া চলতি মাসে মাধুরী দীক্ষিতকে কানাডায় একটি কনসার্টে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। 

জে.এস/


মাধুরী দীক্ষিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250