সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল, কে কে থাকছেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর আগে, অর্থাৎ ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আমির খানের ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছিল। ছবিটি দর্শকপ্রিয়তাও পায় বেশ। এবার জানা গেল, ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়াল তৈরি হতে যাচ্ছে। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ২০২৬ সালে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

সিক্যুয়ালে এর আইকনিক তারকা কাস্টের প্রত্যাবর্তন দেখা যাবে বলেও খবর। আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমান যোশী এই সিক্যুয়ালেও থাকবেন বলে শোনা গেছে।

কেমন হবে সিক্যুয়ালের গল্প?

সূত্রটি জানিয়েছে, ‘দলটি এক্সসাইটেড। তারা বিশ্বাস করে যে সিক্যুয়ালটি পার্ট ১-এর মতোই হলে ম্যাজিক করবে।’ 

আরো জানা যাচ্ছে যে, ‘থ্রি ইডিয়টস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে র‍্যাঞ্চো, ফারহান এবং রাজু আলাদা হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পরে এই সিক্যুয়ালটি তৈরি হবে।

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে, আমির খান এবং রাজকুমার হিরানি তাদের দাদাসাহেব ফালকে বায়োপিক আপাতত স্থগিত রেখেছেন কারণ তারা স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট নন।

জে.এস/

থ্রি ইডিয়টস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250