শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল

আরিয়ানের প্রথম ওয়েব সিরিজে অতিথি চরিত্রে তিন খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন তিন খান— আমির, শাহরুখ ও সালমান। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গেও দেখা গেছে সালমানকে। এ তিনজন হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও, একসঙ্গে অভিনয় করা হয়নি তাদের।

তিন খান একসঙ্গে একটি সিনেমা করবেন, এমন ইচ্ছা তাদেরও আছে। নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। তবে ভালো চিত্রনাট্য না পাওয়ায় নাকি একত্র হওয়া হচ্ছে না তাদের। সেটা হবে সম্ভব হবে, আদৌ হবে কিনা— এ সংশয়ের মধ্যেই আশা জাগাল ‘দ্য ব্যাডস অব বলিউড’। শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। খবর হিন্দুস্তান টাইমসের।

সাত পর্বের এ সিরিজে আমির, শাহরুখ ও সালমান— তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তারা।

দ্য ব্যাডস অব বলিউড সিরিজের ট্রেলার আজ সোমবার (৮ই সেপ্টেম্বর) প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে দেখা যায়, শুটিং সেটে নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে কথা বলছেন আমির খান। নায়ককে ডেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে তুচ্ছ তাচ্ছিল্য করেন।

ট্রেলারের শেষ দিকে নিজের সিগনেচার স্টাইলে আসেন শাহরুখ খান। অভিনেতা মনোজ পাওহার সঙ্গে দেখা করতে আসেন তিনি। কিন্তু মনোজ তাকে গায়ক বাদশা ভেবে ভুল করেন এবং গালি দেন।

ট্রেলারে অবশ্য সালমান ছিলেন না, তাকে পাওয়া গিয়েছিল সপ্তাহ দুয়েক আগে মুক্তি পাওয়া এ সিরিজের টিজারে। বলিউডের এক পার্টিতে গিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় সালমানকে।

তিন খান ছাড়াও এ সিরিজে বলিউডের আরও অনেককে অতিথি চরিত্রে হাজির করেছেন আরিয়ান খান। আছেন ববি দেওল, রাজকুমার রাও, সিদ্ধান্ত চতুর্বেদী, অর্জুন কাপুর, দিশা পাটানি, বাদশা, এস এস রাজামৌলি, করণ জোহর, রণবীর সিং, সারা আলী খানসহ অনেকে।

বলিউড ইন্ডাস্ট্রির গ্ল্যামার আর অন্দরের রাজনীতির গল্প নিয়ে তৈরি হয়েছে দ্য ব্যাডস অব বলিউড। গল্পের কেন্দ্রে আছে আসমান সিং নামের এক যুবক। সে স্বপ্ন দেখে বড় তারকা হওয়ার। সুযোগও পায়। তারপর ইন্ডাস্ট্রিতে কী ধরনের জটিলতার মুখে পড়ে সে, সেই জার্নির মধ্য দিয়ে বলিউডের নেতিবাচক দিক এ সিরিজে তুলে এনেছেন নির্মাতা আরিয়ান। ১৮ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

দ্য ব্যাডস অব বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250