সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

মামলা করলেন শিল্পা শেঠি, কী হয়েছে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে মাস দুয়েক আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, তার স্বামী অভিষেক বচ্চন। এবার সেই একই অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন বলিউডের আরেক অভিনেত্রী শিল্পা শেঠি। সূত্র : হিন্দুস্তান টাইমস। 

ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি বম্বে হাইকোর্টে একটি মামলা করেছেন শিল্পা। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম-ছবি ব্যবহার করছে। শুধু পরিচিত সাইট নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম-ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।

অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান এই বিষয়ে বলেন, ‘দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার শিল্পার মর্যাদা ও সুনামকে আঘাত করছে। ফলে তিনি আইনি পথে হাঁটছেন।'

তিনি আরো বলেন, ‘কারো পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত অপরাধ। আমরা আদালতের কাছে আবেদন করেছি যেন এই অপব্যবহার বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় জড়াতে হচ্ছে শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রাকে। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে।

সেই মামলায় বম্বে হাইকোর্ট তাদের বিদেশ ভ্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়।

জে.এস/


শিল্পা শেঠী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250