মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন এই দম্পতি।

পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।

সুখবর ছড়িয়ে পড়তেই বলিউডের অনেক তারকা দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা ও সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানান।

দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু সঞ্জয় লীলা বানসালির রামলীলা সিনেমার শুটিংয়ের সময়। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন তারা।

সে বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে বসেছিল তাদের বিয়ের আসর। ঘরোয়া আয়োজনে হওয়া সেই বিয়েতে কোকণি ও সিন্ধি—দুই সংস্কৃতির রীতিই অনুসরণ করা হয়েছিল।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান। তাদের মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং।

এরপর ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি প্রকাশ করেন। তখনই জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে।

সন্তানের জন্মের আগে দীপিকা ও রণবীর মাতৃত্বকালীন ফটোশুটের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। ছবিগুলোতে দীপিকার বেবি বাম্পের পাশাপাশি রণবীরকেও দেখা যায়।

অবশেষে ১৯ সেপ্টেম্বর তাদের পরিবারে যোগ হলো নতুন সদস্য। সংক্ষিপ্ত ঘোষণার মধ্য দিয়েই নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন তারা।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250