রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

সচল হলো মেট্রোরেল চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে ফয়েল পেপার আটকে যাওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। রোববার (৩১শে মার্চ) সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন চলাচলের কথা থাকলেও ৮টা ৪৫ মিনিটের পর সেটি চালু হয়।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে অল্প সময় লাগলেও মেইনটেনেন্স টিম ওই সময় না থাকাতে এটি এক ঘণ্টার মতো সময় লাগে।

আরো পড়ুন: নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি প্রায় চূড়ান্ত

মতিঝিলের যাত্রী মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখি ট্রেন নেই। এরপর জানানো হয় যান্ত্রিক ত্রুটির কথা।

এইচআ/ আই.কে.জে


মেট্রোরেল যান্ত্রিক ত্রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250