শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

‘ওই মানুষটা আমার মুখ চেপে ধরেছিল...’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চকচকে গ্ল্যামার আর আলো–ঝলমলে আয়োজনে ঢাকা বলিউডের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। অনেকেই খোলাখুলি জানিয়েছেন, কীভাবে শিল্পীজীবনের শুরুর দিকে তাদের নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ করলেন অভিনেত্রী মৌনী রায়।

সম্প্রতি অপূর্বা মুখিজার সঞ্চালিত অনুষ্ঠান ‘স্পাইস ইট আপ’–এ অতিথি হয়ে এসেছিলেন মৌনী। অভিনেত্রী জানান, তার কখনো কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়নি; কিন্তু মাত্র ২১ বছর বয়সে এক ব্যক্তি তার সঙ্গে বাজে আচরণ করেছিলেন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

মৌনী বলেন, ‘কাস্টিং কাউচ না হলেও খারাপ আচরণ হয়েছিল। আমি তখন ২১–২২ বছরের মতো। একটা অফিসে গিয়েছিলাম, যেখানে গল্পের বর্ণনা দেওয়া হচ্ছিল। হঠাৎ একটা দৃশ্যের কথা বলা হলো—একটা মেয়ে সুইমিংপুলে পড়ে যায়, অচেতন হয়ে যায়, আর নায়ক গিয়ে তাকে বাঁচায়, মুখে মুখে শ্বাস দেয়, আর মেয়েটি জ্ঞান ফিরে পায়।’

এরপর যা ঘটেছিল, তা আজও মৌনী ভোলেননি। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ ওই ব্যক্তি আমার মুখ ধরে দেখাতে লাগল মাউথ-টু-মাউথ রেসপিরেশন কেমন হয়। একমুহূর্তের জন্য বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি কাঁপতে কাঁপতে নিচে নেমে যাই। অনেক দিন ধরে ঘটনাটা আমাকে মানসিকভাবে নাড়া দিয়েছিল।’

তবে মৌনী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি—তিনি অভিনেতা, পরিচালক না কাস্টিং এজেন্ট, সেটিও জানাননি। মৌনী রায় প্রথম পরিচিতি পান ছোট পর্দায়, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কাভি বহু থি’-তে অভিনয়ের মাধ্যমে। এরপর ‘কস্তুরি’, ‘নাগিন’ ধারাবাহিক তাকে ঘরে ঘরে পরিচিত মুখ করে তোলে।

২০১৮ সালে তিনি বলিউডে অভিষেক করেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে। এরপর ‘রোমিও আকবর ওয়ালটার’, ‘মেড ইন চায়না’ ও ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিব’-এ ‘জুনুন’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

মৌনীকে এবার দেখা যাবে পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন রোমান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’–এ। ছবিতে তার সঙ্গে থাকছেন পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুর। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

জে.এস/

মৌনী রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250