বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শুটিংয়ে যে অবাক কাণ্ড ঘটালেন অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রখর রোদেও সূর্যের দিকে বুক চিতিয়ে বসে ছিলেন তিনি; যা দেখে হতবাক তার ভক্ত-অনুরাগীরা। বৈশাখের খরতাপের মধ্যেই চলছে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শুটিং। আর সেখানে এক অবাক কাণ্ড ঘটালেন অক্ষয় কুমার। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, অক্ষয় কুমার প্রচণ্ড এই গরমের মধ্যেও একটানা রোদে বসে আছেন।

অনেকের ধারণা, শুটিংয়ের আগে গরমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই তিনি সে সময় সান বাথ নিচ্ছিলেন।

আরো পড়ুন: ভাই-বোনেরা গাঁজা একদম ছুবে না : হানি সিং

আরসাদ ওয়ার্সি অভিনীত ‘জলি এলএলবি’ সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে। যা ওই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে নিয়ে নির্মিত হয় ‘জলি এলএলবি টু’। মুক্তি পায় ২০১৭ সালে। এই সিনেমাও ব্যাপক প্রশংসিত হয়।

গত ২৯শে এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলিএলএলবি ৩’ সিনেমার শুটিং। এতে অক্ষয় কুমার ও আরসাদ ওয়ার্সির সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জিকে। ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে এই সিনেমা।

এসি/ আই.কে.জে/ 

অক্ষয় কুমার শুটিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250