শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

রাশিয়ার সহায়তায় মহাকাশ সংস্থা তৈরি করল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

রাশিয়ার একটি কসমোড্রোমে সফরকালে মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক জান্তা সরকার মহাকাশ সংস্থা গঠন করেছে। গত মাসে মিয়ানমার স্পেস এজেন্সি (এমএসএ) নামে এই সংস্থা গঠন করা হয়। এই সংস্থা তৈরিতে সহায়তা করছে রাশিয়া। জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রাশিয়া সফরের ৩ মাস পর এই সংস্থা গঠন করা হলো।

থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মাস তিনেক আগে রাশিয়া সফরের সময় জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং মস্কোর সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসব সমঝোতা স্মারকের মধ্যে অন্যতম ছিল এই মহাকাশ সংস্থা গঠনের বিষয়টি। এই সমঝোতার আওতায় রাশিয়ার সহায়তায় মিয়ানমার মহাকাশে শান্তিপূর্ণ কর্মকাণ্ড চালাবে।

মিয়ানমারের জান্তা সরকারের সরকারি আদেশ অনুসারে, গত জুন মাসের ১ তারিখে এই মহাকাশ সংস্থা গঠন করা হয়। গত ৪ঠা জুলাই এই সরকারি আদেশ প্রকাশিত হয়। এই মহাকাশ সংস্থার সরাসরি নিয়ন্ত্রণ থাকবে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের কাছে।

জে.এস/

মিয়ানমার মিন অং হ্লাইং জান্তা সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250