শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

সুজন বড়ুয়ার ‘বান্ধব’ সিনেমা মুক্তি পাচ্ছে ৩রা অক্টোবর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

‘বান্ধব’ সিনেমার দৃশ্যে মৌ খান এবং নির্মাতা সুজন বড়ুয়া। ছবি: সংগৃহীত

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩রা অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার।

নির্মাতারা বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তা ছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এ জন্য সিনেমাটি আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩রা অক্টোবর মুক্তি দিচ্ছি।’

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুয়া। তিনি বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে। অবশেষে “বান্ধব” মুক্তি পাচ্ছে। অন্য রকম শান্তি অনুভব করছি। আশা করি সিনেমাটি দর্শক পছন্দ করবেন। কারণ “বান্ধব” সম্পূর্ণ গল্পনির্ভর সিনেমা।’

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও আছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান প্রমুখ।

বান্ধব সিনেমায় পাঁচটি গান রয়েছে। এর মধ্যে চারটি গান লিখেছেন সুদীপ কুমার দীপ, অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250