মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো

মার্জিয়া নিতু পটুয়াখালীর প্রথম নারী উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২২শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর প্রথম নারী উপজেলার চেয়ারম্যান হলেন ওয়ানা মার্জিয়া নিতু। ২১শে মে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রভাবশালী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ শাহিন শাহকে ১৫ হাজার ৫৪৯ ভোটের বড় ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন তিনি। 

উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিতু আগে পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এই নিয়ে ছয় বারের মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলেও পটুয়াখালী জেলায় এই প্রথমবারের মতো কোন নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন। 

নির্বাচিত হওয়ার পরে প্রতিক্রিয়া গণমাধ্যমকে জানান, এই বিজয় গলাচিপার মানুষের। তারা পরিবর্তন চেয়েছিলেন। তাদের ভালোবাসা আমি সিক্ত। আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। ভবিষ্যতে চেষ্টা করবো তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।

আরো পড়ুন: পাঁচজনকে হারিয়ে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি

তিনি বলেন, তার একমাত্র ভাই গলাচিপা পৌরসভার নির্বাচিত মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি। বাবা মরহুম আব্দুল খলিফাও ছিলেন পৌরসভার মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। মা নুরুন্নাহার বেগম গলাচিপা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিক পরিমণ্ডলেই তার বড় হয়ে ওঠা। বঙ্গবন্ধু এবং তার কন্যার ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে একজন কর্মী হিসেবে কাজ করে এগিয়ে যেতে চাই চান তিনি।

জেলা নির্বাচন অফিস সূত্র গণমাধ্যমকে জানায়, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গলাচিপা উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৮৭০ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৭৬ হাজার ৯৮২। বৈধ হিসেবে গণ্য হয়েছে ৭৫ হাজার ৩৪৩ ভোট। ভোটার উপস্থিতির হার ছিলো ৩১.৮৩ শতাংশ।

নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া মিতু আনারস মার্কা নিয়ে ৪৫ হাজার ৪৪৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ সাহিন শাহ ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৮৯৭ ভোট। 

এইচআ/  


মার্জিয়া মিতু উপজেলা চেয়ারম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250