শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

২০১৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ —ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার (৬ই নভেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণের তার ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন।’
 
পোস্টে আরও বলা হয়েছে, ‘শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন শেখ হাসিনা।’
 
‘তিনি (শেখ হাসিনা) নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন,’ উল্লেখ করা হয় পোস্টে।
 
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে দলের পক্ষ থেকে আরেকটি পোস্ট দেয়া হয়।
 
আই.কে.জে/

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250