শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

শারদীয় উৎসবে গানে ও অনুষ্ঠানে দেবলীনার ব্যস্ততা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গান নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুর। দুর্গাপূজা এলে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও। দেবলীনা জানান, এবার দুর্গাপূজাতেও টিভি থেকে শুরু করে পূজামণ্ডপ পর্যন্ত রয়েছে তার ব্যস্ততা। সেই সঙ্গে রয়েছে নিজের নতুন গান প্রকাশ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন দেবলীনা, ‘গৌরী এলো দেখবে চলো’—এমন জিঙ্গেলসহ বিজ্ঞাপনটি দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হবে। এ ছাড়া শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’ শিরোনামের একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করবেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে গানের রেকর্ডিং, এখন চলছে মিউজিক ভিডিওর কাজ। পূজার মধ্যে ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হবে গানটি।

আজ ২৯শে সেপ্টেম্বর এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি থাকবেন দেবলীনা। এ ছাড়া আর টিভিতে গাইবেন ‘এই রাত তোমার আমার’ শিরোনামের গানের অনুষ্ঠানে। আগামী ১লা অক্টোবর সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা।

২রা অক্টোবর দুটি টিভি চ্যানেলে দেবলীনা থাকবেন সরাসরি গানের অনুষ্ঠানে। সকালে এনটিভির সরাসরি গানের অনুষ্ঠানে গাওয়ার পর রাতে এটিএন বাংলার মিউজিক লাউঞ্জ অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। তার আগে, রাত ৮টায় অতিথি হিসেবে অংশ নেবেন একুশে টিভির ‘রূপ লাবণ্য’ অনুষ্ঠানে।

দুর্গাপূজার এই ব্যস্ততা নিয়ে দেবলীনা বলেন, ‘উৎসব এলেই ব্যস্ততা বাড়ে। দুর্গাপূজায় সেই ব্যস্ততা আরও বাড়ে। এবারও তেমনটা হয়েছে। তবে, আমি এই ব্যস্ততা উপভোগ করি। শিল্পী হিসেবে গাইতে পারলেই তৃপ্তিতে ভরে ওঠে মন। যত দিন সম্ভব এই ব্যস্ততা উপভোগ করতে চাই।’

জে.এস/

সংগীতশিল্পী দেবলীনা সুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250