রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অর্ধযুগেরও বেশি সময় পর এবার নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে ঈদ উদ্‌যাপন করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডনে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১লা এপ্রিল) ব্রিটেনের স্থানীয় সময় বিকেলে সেখানকার একটি পার্কে খালেদা জিয়াকে ঘুরতে নিয়ে যান তারেক রহমান। এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন বলে বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইতিমধ্যে খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব  মাসুদুর রহমান পার্কের ফুটপাথে ঘোরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন। সঙ্গে আরও ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিকে' ভর্তি করা হয়। তিনি ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন এ হাসপাতালে অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে।

এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া।

এইচ.এস/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250