শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

আইপিএল কাঁপাচ্ছেন মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আইপিএলে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই বাঁ-হাতি পেসার নিজের করা দুই ওভারে জোড়া উইকেট করে শিকার করেছেন। এখন পর্যন্ত করা ২ ওভারে তিনি মাত্র ৭ রানে নিয়েছেন ৪ উইকেট। আর তাতেই তছনছ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ!

ইনিংসের শুরুতে বেঙ্গালুরু যখন উড়ন্ত শুরু করেছিল, তখন একটি ব্রেকথ্রুর অপেক্ষায় ছিল চেন্নাই। ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসেই হলুদ শিবিরে প্রথম সেই আনন্দের উপলক্ষ্য এনে দেন ফিজ। প্রথম ওভারে মাত্র ৪ রানে তিনি জোড়া শিকার ধরেন। আগ্রাসী ব্যাট করতে থাকা ফাফ ডু প্লেসিকে দিয়ে শুরু, এরপর ওই ওভারের শেষ ডেলিভারিতে ফেরান রজত পাতিদারকে।

মাঝে আর ফিজকে বোলিংয়ে আনেননি মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়লেও যে মূল পরিকল্পনা তার সেটি আর বলার অপেক্ষা রাখে না। মাঝে কেবল একটি উইকেট পতন হয়েছিল বেঙ্গালুরুর।

পরবর্তীতে দ্বাদশ ওভারে ফের আক্রমণে আসেন এই বাংলাদেশি পেসার।ওই ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই তিনি ফিরিয়েছেন বেঙ্গালুরুর বড় ভরসা বিরাট কোহলিকে। ছক্কা হাঁকানোর চেষ্টায় নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন তিনি। বাউন্ডারি লাইনে বল ধরে রবীন্দ্র জাদেজার দিকে ছুঁড়ে দেন অজিঙ্কা রাহানে। রবীন্দ্র বল লুফে নিতেই শেষ হয় কোহলির ইনিংস। ফেরার আগে তিনি ২০ বলে ২১ রান করেন।

দুই বল পর আবারও ফিজের ঝলক। এবার দারুণ স্লোয়ারে বোকা বানিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। ২২ বলে ১৮ রান করা এই তারকাকে ফিজ বোল্ড করে ফেরান। ৭৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বেঙ্গালুরু।

এইচআ/ আই.কে.জে/

আইপিএল মুস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250