শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

আমমোক্তারনামার অপব্যবহার প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

আমমোক্তারনামার (পাওয়ার অব অ্যাটর্নি) মাধ্যমে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতিসহ অন্যান্য অপব্যবহার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি)ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে অন্তর্গত ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি (জানুয়ারি'২৪ পর্যন্ত) পর্যালোচনা সভায় সভাপতিত্ব করার সময় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন। এই সময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এই ব্যাপারে প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন মন্ত্রণালয়/বিভাগের সাথে যৌথভাবে আমমোক্তারনামা সংশ্লিষ্ট অপরাধ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে করনীয় নির্ধারণ করার কথা বলেন ভূমিমন্ত্রী।

আরো পড়ুন: পরীমণির বিরুদ্ধে মাদক মামলার বিচার চলবে: হাইকোর্ট

'পাওয়ার অব অ্যাটর্নি' সংক্রান্ত প্রতারণা বন্ধ করতে পারলে জমি ও অন্যান্য স্থাবর সম্পদের বিষয়ে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে এসময় মত প্রকাশ করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

সভায় সচিব ভূমিমন্ত্রীকে জানান, ইতোমধ্যে ৪৪টি জেলায় মাঠপর্যায়ে গিয়ে ‘ল্যান্ড সার্ভিস রিসিভার’ এবং ‘ল্যান্ড সার্ভিস অপারেটর’ পর্যায়ে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে। অন্যান্য জেলাতেও ফিডব্যাক গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হবে। ভূমিসেবা সিস্টেমকে ২য় প্রজন্মের ‘স্মার্ট ভূমিসেবা সিস্টেমে’ উন্নতকরণে এসব ফিডব্যাক থেকে প্রাপ্ত পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ জিয়াউদ্দীন আহমেদ, সকল প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ এবং মন্ত্রণালয় ও প্রকল্পের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এইচআ/


আমমোক্তারনামার অপব্যবহার ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250