শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

একটা কাজের জন্য পরিচালকদের দরজায় দরজায় ঘুরতেন ববি দেওল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় তিন দশকের ক্যারিয়ারে বেশ সফল সিনেমা উপহার দিয়েছেন ববি দেওল। এরপর একটা সময়ে বলিউড থেকে ছিটকে পড়েন, কাজ পাচ্ছিলেন না। বছর কয়েক আগে ‘আশ্রম’ সিরিজ দিয়ে কর্মজীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন তিনি। এর পর ‘অ্যানিমেল’ ও ‘দ্য ব্যাড্‌স অব বলিউড’-এর মাধ্যমে এখন ব্যাপক চর্চায়।

তবে এই সাফল্যের জন্য বেশ বেগ পেতে হয়েছে তাকে। এক সময় হাতে কোনো কাজ ছিল না। পরিচালকদের দরজায় দরজায় গিয়ে কাজ চাইতেন তিনি। এমনটা সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময়ে অভিনেতা নিজেই জানিয়েছেন।

মাঝে এমন একটা সময় এসেছিল যখন যে কয়েকটা সিনেমাই করতেন, সেগুলো সেভাবে সফল হত না। দীর্ঘ দিন বাড়িতে বসে থাকতেন। তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করে নেন যে, ছেলের একটি কথা তাকে বাইরে বেরিয়ে কাজ খুঁজতে বাধ্য করে। পরিচালক ও প্রযোজকদের অফিসে গিয়ে তিনি বলতেন, 'আমি ববি দেওল। দয়া করে আমাকে একটা কাজ দিন।'

অভিনেতা বলেন, 'এতে কোনও দোষ নেই। অন্তত ববি দেওল যে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন, সেটা তারা মনে রাখবেন।'

সাক্ষাৎকারে ববি দেওল বলেন, 'জীবনের সব আশা ছেড়ে দিয়েছিলাম। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন হাতে কিচ্ছু থাকে না, তখনই বোধ হয় মানুষ বোঝে যে তার নিজের মধ্যে এমন কিছু একটা আছে যার জন্যই শুরুটা দারুণ হয়েছিল। ভেতর থেকে যেন একটা আওয়াজ আসে, যে এখনও তোমার মধ্যে সেই বিষয়টা রয়েছে। ওটাই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।'

১৯৯৫ সালে ‘বারসাত’ ছবি দিয়ে অভিনয়জীবন শুরু করেন ববি। ব্যবসা সফল এই ছবির পরেই ‘সোলজার’, ‘বাদল’, ‘বিচ্চু’, ‘আজনাবী’র মতো একের পর এক হিট সিনেমা বলিউডকে উপহার দেন তিনি। কিন্তু ঊর্ধ্বমুখী এই ‘ক্যারিয়ার গ্রাফ’ এর পর থেকে নিচে নামতে শুরু করে। 

২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত একের পর এক অসফল ছবি আর সেই সঙ্গে কাজের পরিমাণ কমতে থাকে ববির। প্রকাশ ঝা-র ‘আশ্রম’ যেন ভাগ্য ফেরায় ববির। এর পর ২০২৩ সালের ‘অ্যানিমেল’-এর খলনায়ক এবং ২০২৫ সালের ‘দ্য ব্যাড্‌স অব বলিউড’ ববিকে ফের আলোচনার কেন্দ্রে ফিরিয়েছে।

জে.এস/

ববি দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250