মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

৫০০ রুপির চাকরি থেকে ৩০০ কোটির সাম্রাজ্য, কপিল শর্মার আশ্চর্য যাত্রা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কপিল শর্মা আজকের দিনে ভারতের অন্যতম সফল বিনোদনশিল্পী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কপিল শর্মার সম্পদের পরিমাণ প্রায় ৩০০ কোটি রুপি, যা তাকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে ধনী কমেডিয়ান করে তুলেছে। হিট শো আর বিশাল অনুসারী সংখ্যার কারণে কপিল হয়ে উঠেছেন ভারতের টিভির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। পিংকভিলা অবলম্বনে।

নেটফ্লিক্স শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, কপিলের আয় আরও বাড়িয়েছে। জানা যায়, কপিল প্রতি পর্বের জন্য ৫ কোটি রুপি নেন। এক মৌসুমে তিনি এই ওটিটি শো থেকে প্রায় ২০০ কোটি রুপি আয় করেছেন। তিনটি বছর ধরে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কমেডিয়ানদের একজন।

কীভাবে কপিল শর্মা ৩০০ কোটির সাম্রাজ্য গড়লেন

কপিল শর্মার যাত্রা শুরু হয় পাঞ্জাবে, যেখানে তিনি জন্মগ্রহণ করেন কপিল পুঞ্জ নামে। ১৯৯৭ সালে বাবা ক্যানসারে মারা যাওয়ার পর তার জীবন কঠিন হয়ে ওঠে। পরিবারের প্রধান রোজগারকারী হিসেবে কপিল বিভিন্ন ছোটখাটো কাজ করেন। প্রথম চাকরিতে তিনি পেতেন মাত্র ৫০০ রুপি, পরেরটিতে ৯০০ রুপি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘আমি ক্লাস টেনের পর হাতখরচের জন্য পিসিওতে কাজ শুরু করি। এখন বাবাকে মিস করি, কিন্তু তখন আমি তাকে তিরস্কার করতাম আর বলতাম, আপনি নিজের যত্ন নেননি, এ জন্যই ক্যানসার হয়েছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘আজ যখন কিছু ভালো ঘটে, আমি তাকে মিস করি। যদি তিনি বেঁচে থাকতেন, আমি তাকে অনেক উপহার দিতাম।’

কপিলের বড় পরিবর্তন আসে যখন তিনি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর জন্য অডিশন দেন। শুরুতে প্রত্যাখ্যাত হলেও পরে নির্বাচিত হন এবং শো জিতে নেন। পুরস্কার হিসেবে প্রাপ্ত ১০ লাখ রুপি দিয়ে তিনি তার বোনের বিয়ের খরচ মেটান। পরে তিনি কমেডি সার্কাস জেতেন এবং বিভিন্ন টেলিভিশন শো সঞ্চালনা শুরু করেন।

২০১৩ সালে কপিল চালু করেন ‘কমেডি নাইটস উইথ কপিল’, যা ব্যাপক সফলতা লাভ করে। তিন বছর পর তিনি ‘দ্য কপিল শর্মা শো’ চালু করেন, যা তাকে ভারতের শীর্ষ কমেডিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করে।

২০১৫ সালে তিনি চলচ্চিত্র ‘কিস কিসকে পেয়ার করু’  দিয়ে সিনেমায় অভিষেক করেন। পরে নন্দিতা দাসের ‘জিগাটো’তেও অভিনয় করেন। তার সাম্প্রতিক সিনেমা ‘কিস কিসকে পেয়ার কারু ২’ ১২ই ডিসেম্বর মুক্তি পেয়েছে।

কপিল বিভিন্ন সময়ে ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন।

ব্যক্তিগত জীবন

কপিল তার স্ত্রী জিনি এবং দুই সন্তানকে নিয়ে এক বিলাসবহুল জীবনযাপন করেন। তিনি মুম্বাইয়ে ১৫ কোটি টাকার একটি অ্যাপার্টমেন্টের মালিক। এ ছাড়া পাঞ্জাবেও তার একটি খামারবাড়ি আছে। তার গাড়ির সংগ্রহের মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ভলভো এবং রেঞ্জ রোভার।

জে.এস/

কপিল শর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250