ছবি: সংগৃহীত
‘দেলুপি’ সিনেমার গানে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) ‘গোধূলিলগ্নে’ শিরোনামে গানটি প্রকাশ করেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রডাকশন জানিয়েছে, ২ মিনিট ৪৭ সেকেন্ডের এই গানে কণ্ঠ দেন পলাশ কুমার ঘোষ, ওমর মাসুম ও তপেশ চক্রবর্তী। গানের কথা লিখেছেন পলাশ কুমার ঘোষ ও ওমর মাসুম; সুর ও সংগীতায়োজন করেছেন তপেশ চক্রবর্তী।
দেলুপি দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক ঘটছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে দুই ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তাওকীর। সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
গত সপ্তাহে সিনেমার টিজার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। টিজারে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।
সিনেমার নামকরণ নিয়ে তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা।'
জে.এস/
খবরটি শেয়ার করুন