রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি, বলছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বিকল্প হিসেবে খেলবে স্কটল্যান্ড। এমন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। খবর দ্য ডনের।

বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও ভারতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন সে কথা। বাংলাদেশের সিদ্ধান্তে সমর্থন আছে পাকিস্তানে, এমনটা গুঞ্জন হিসেবেই ছিল এতদিন। তবে পিসিবি চেয়ারম্যান তা স্পষ্ট করে দিলেন আজ শনিবার (২৪শে জানুয়ারি)। লাহোরে পিসিবিতে একটি ক্যাফে উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ বড় এক স্টেকহোল্ডার ক্রিকেটের। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।’

গত কয়েক বছরে চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তাই আইসিসির দ্বিচারিতা নীতি নিয়ে প্রশ্ন তুললেন নাকভি। তিনি বলেন, ‘যখন পাকিস্তান ও ভারতের সঙ্গে বিষয়গুলো সমাধান করা যায়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত সুবিধা পেলে বাংলাদেশেরও পাওয়া উচিত।’

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, এমন প্রশ্নের উত্তরে নাকভি বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

মহসিন নাকভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250