রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

‘আলিঙ্গনের আদর ওষুধের মতো কাজ করে’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কেউ মনে করছেন জড়িয়ে ধরার জন্য বিশেষ দিনের প্রয়োজন নেই। আবার কেউ বলছেন, ভালবাসা প্রকাশের জন্য বিশেষ দিন হলে মন্দ নয়। এই প্রসঙ্গে মতামত জানালেন রূপম ইসলাম, ঋতাভরী চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, মধুমিতা সরকার, সৌরসেনী মৈত্র।

বুধবার (১২ই ফেব্রুয়ারি) প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন। দিনটিকে আন্তর্জাতিকভাবে ধার্য করা হয়েছে। টলিউড তারকারাও মূল্যায়ন করছেন আলিঙ্গন দিবসকে। 

অভিনেত্রী মধুমিতা সরকারের ভীষণ পছন্দ প্রেমিকের আলিঙ্গন। সদ্য প্রেমে পড়া নায়িকার কথায়, “প্রেমিকের উষ্ণ আলিঙ্গন সব সময় ভালোই লাগে। কিন্তু ৩৬৫ দিনের মধ্যে কেন শুধু একটা মাত্র দিনই জড়িয়ে ধরার সুযোগ করে দেবে এ ব্রহ্মাণ্ড?” 

আরও পড়ুন: পৈত্রিক সম্পত্তি সমান বণ্টন করলেন রুনা খানের ভাই

অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী মনে করেন, জড়িয়ে ধরা ওষুধের মতো কাজ করে। তিনি বলেন, “যখন একাকিত্ব গ্রাস করে, ছুটে চলা জীবনের মাঝে কোথাও গিয়ে মনে হয় আমি হেরে যাচ্ছি বা কোথাও পৌঁছাতে পারছি না, জীবনে ওঠাপড়ার সময় প্রিয়জনের উষ্ণ আলিঙ্গন ওষুধের মতো কাজ করে।”

গায়ক রূপম ইসলামের কথায়, “জড়িয়ে ধরার জন্য বিশেষ দিনের প্রয়োজন কে বলেছে? যখন মনে হবে তখনই জড়িয়ে ধরতে হবে।” সম্প্রতি বইমেলায় এক অনুরাগী যখন প্রশ্ন করেন তাকে, “জড়িয়ে ধরব?” রূপমের পাল্টা প্রশ্ন “কেন নয়?” শিল্পী জানালেন, সেদিন ‘হাগ ডে’ ছিল না। শারীরিকভাবে হোক বা মানসিক দিক থেকে, জড়িয়ে ধরায় কোনও বাধা নেই। 

এদিকে ঋতাভরী চক্রবর্তী আবার প্রেমে থাকতে ভালোবাসেন। তবে ‘হাগ ডে’ নিয়ে বিশেষ কোনও বক্তব্য নেই তার। “নো হাগ, নো ডে”, বলে ধোঁয়াশা বজায় রাখলেন অভিনেত্রী।

এসি/কেবি


আলিঙ্গন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250