রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

আদরের বিড়ালের জন্য থানায় জিডি করলেন কণ্ঠশিল্পী আসিফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সদ্য নতুন অ্যাপার্টমেন্টে উঠেই আদরের বিড়াল পুম্বাকে হারিয়ে ফেলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। কোথাও খুঁজে না পেয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার (২১শে মার্চ) রমনা থানায় জিডি করতে হয়েছে তাকে।

ফেসবুকে নিজের পেজ থেকে পোস্ট করে আসিফ লিখেন, প্রচুর বৃষ্টিতে ভিজে মরে যাচ্ছিলো একটা বিড়ালছানা। ছোট ছেলে রুদ্র ছানাটাকে এসে বাসায় আশ্রয় দেয়, বাচ্চাটা পরে মারা যায় নিউমোনিয়ায়। এটা নিয়ে ছেলের মন খারাপ। পরে বাসার ঝর্ণা বুয়া রেললাইনের পাশ থেকে নিয়ে আসে আরেকটা বাচ্চা, নাম পুম্বা, বয়স চার।

এরপর থেকেই বড় ছেলে রণ’র মাথায় ঢুকে যায় বিপন্ন বিড়ালদের রেসকিউ করার চিন্তা। সে ঘুরে ঘুরে রাস্তাঘাট কিংবা এলিভেটরের ফাঁকে আটকে থাকা বিড়ালছানা উদ্ধার করতে থাকে ঝুঁকি নিয়ে। তারপর এগুলোকে ট্রেনিং আর চিকিৎসার পর অন্যের কাছে মাইগ্রেট করে দেয়। সে কানাডা চলে যাওয়ার পরও ওখান থেকেই উদ্ধারকৃত বিড়ালদের নিয়মিত খবর নেয়। ছেলেদের মানবিক কাজগুলো আমাকেও প্রভাবিত করেছে। 

আরো পড়ুন: মুসলিম না হিন্দু, কোন ধর্ম অনুসরণ করেন সারা?

নতুন অ্যাপার্টমেন্টে উঠেছি। দুইদিনের মাথায় চারবছরের পুম্বা ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়, এখনো লাপাত্তা। দেশী হলেও পুম্বা সাইজে দেশী বিড়ালের মত ছোট নয়। তার স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটোই দেখার মত। বাধ্য হয়ে আজ রমনা থানায় জিডি করতে হয়েছে। এখানে প্রায় আড়াইশো ফ্ল্যাট, সব জায়গায় খোঁজা সম্ভব নয়, হয়তো কোনও বাসায় ঢুকে আছে, যিনি পেয়েছেন তিনিও হয়তো মালিক খুঁজছেন। সিসি ক্যামেরায় সাহায্য নেয়া হচ্ছে। আশা করি পেয়ে যাবো, কেউ নিজের মনে করে নিয়ে থাকলে দিয়ে দিন। বাসার পরিবেশ খুব গুমোট, পুম্বার জন্য প্রয়োজনে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে। 

জানা যায়, পুম্বা ১৮ই মার্চ দুপুর ১২টার পর বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি। কয়েক দিন ধরে খোঁজাখুঁজির পরও হদিস মেলেনি। বিড়ালটি ফিরে পেতে ২১শে মার্চ বিকেলে আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন।

এসি/ আই. কে. জে/ 

বিড়াল কণ্ঠশিল্পী আসিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250