শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যৌন নির্যাতনের অভিযোগে ‘আজ কি রাত’ সুরকার গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক তরুণীকে যৌন নির্যাতনের মামলায় বলিউডের গায়ক, সুরকার সাচিন সাংভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলিউডের জনপ্রিয় সুরকার জুটি সাচিন-জিগরের একজন।

শুক্রবার (২৪শে অক্টোবর) পুলিশের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ২০ বছরের বেশি বয়সী সেই তরুণীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সাচিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেই তরুণী জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে সাচিন সাংভির সঙ্গে তার যোগাযোগ হয়। তখন সাচিন তাকে গানের অ্যালবামে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দুজনের মধ্যে ফোন নম্বরও আদান–প্রদান হয়। তার দাবি, সাচিন তাকে স্টুডিওতে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন ও একাধিকবার যৌন নির্যাতন করেন।

এরপর সাচিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন তিনি। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুরকারকে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিন পেয়েছেন সাচিন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, মামলাটি বিচারাধীন।

জে.এস/

সাচিন সাংভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250