বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাদা চুলে চমক! ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ দ্বৈত চরিত্রে অক্ষয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আঠারো বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছবির একটি ৩১ সেকেন্ডের শর্ট ভিডিও পোস্ট করে দর্শকদের চমকে দিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’।

ভিডিওতে অক্ষয়কে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। সাদা চুলে বয়স্ক অবতারে হাজির হয়েছেন তিনি, যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে। এই ছবিতেও অক্ষয়ের কাছ থেকে নতুন কিছু পাওয়ার প্রত্যাশা থাকছেই—ফলে দর্শক উন্মাদনাও তুঙ্গে। শুধু অক্ষয় নন, ভিডিওতে দেখা গেছে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, তুষার কাপুরসহ একঝাঁক তারকাকে। ছবির সবচেয়ে বড় চমক—অক্ষয় কুমারকে দেখা যাবে দ্বৈত চরিত্রে এবং দুই ভিন্ন বয়সের চরিত্রে।

ভিডিওতে শিল্পীদের দু’টি দলে ভাগ হয়ে থাকতে দেখা যায়। এক দলের নেতৃত্বে রয়েছেন বয়স্ক অক্ষয়, তার সঙ্গে আছেন রাভিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও তুষার কাপুর। অন্য দলে দেখা গেছে কম বয়সি অক্ষয় ও দিশা পাটানিকে। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ও গল্পের বিশেষত্ব জানতে হলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত।

ভিডিওটি পোস্ট করে অক্ষয় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান। ক্যাপশনে তিনি লেখেন, “‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির তরফে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমাদের ছবি আসছে ২০২৬ সালে। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সবার পরিশ্রমের ফল এই ছবি।”

উল্লেখ্য, ২০২৩ সালেই ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা আসে। সেই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন বলিউডের বহু তারকা।

জে.এস/

অক্ষয় কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250