বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাবি সাংস্কৃতিক সংসদের কার্যবনির্বাহী পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’-এর নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২রা ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৪৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। 

নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির মডারেটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

দেবজ্যোতি বিশ্বাসকে সভাপতি এবং কে. এম. তানভীরুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এছাড়া দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন বিগত কার্যিনির্বাহী পরিষদের সভাপতি জয়ন্ত ভৌমিক ও সাধারণ সম্পাদক অনিক ধর। 

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শুদ্ধ বাংলা সংস্কৃতির আন্দোলনকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, শুদ্ধ বাংলা সংস্কৃতিচর্চার প্রত্যয় নিয়ে ২০১৫ সালে কিছু স্বপ্নবাজ তরুণের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। প্রতিষ্ঠার পর থেকেই নানান সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংস্কৃতিচর্চার অন্যতম আঁতুড়ঘর হয়ে ওঠে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এ সংগঠনটি বর্তমানে ছয় শতাধিক সদস্যের সংস্কৃতিচর্চার কেন্দ্র। 

আরও পড়ুন: গোলাপের পাপড়িতে তৈরি বঙ্গবন্ধুর চিত্রকর্ম

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত বছরব্যাপী নিয়মিত অনুষ্ঠানের মধ্যে আছে বসন্ত উৎসব, নাট্য উৎসব, আষাঢ় পার্বণ, বঙ্গবন্ধুকে চিঠি লেখার প্রতিযোগিতা ইত্যাদি। 

এছাড়াও মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, পহেলা বৈশাখসহ বিভিন্ন বিশেষ দিবসে নানান আয়োজন ও পরিবেশনায়ও অংশগ্রহণ করে থাকে সংগঠনটির সদস্যরা।

এসকে/ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ নতুন কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250